শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৫ বার

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত প্রবীণ রাজনীতিক সিরাজুল আলম খান (দাদা ভাই) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো: রাসেল এ কথা জানিয়েছেন।

জাসদের আ স ম আব্দুর রব অংশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। গত ২০ মে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজের ভিভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয় এবং শুক্রবার তার মৃত্যু হয়।

সিরাজুল আলম খান বাংলাদেশের একজন প্রখ্যাত সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। যা নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন এবং ৭ নভেম্বর ১৯৭৫-এর নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল আলম ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com