বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

স্ত্রী করোনায় আক্রান্ত ভেবে টয়লেটে আটকে রাখলেন স্বামী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৭৬ বার

করোনাভাইরাসে শুধু চীন নয়, পুরো বিশ্বই তটস্থ।  মরণঘাতী এ ভাইরাসের আতঙ্কে নানা অদ্ভুত ঘটনাও ঘটছে। এবার লিথুনিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ভেবে এক নারীকে টয়লেটে আটকে রাখলেন তার স্বামী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির স্ত্রী সম্প্রতি ইতালি সফর করেন। ইতালিতে তিনি এক চীনা নারীর সঙ্গে সাক্ষাত করেন। আর এরপরই বাড়ি ফিরে এলে করোনাভাইরাসে তার স্ত্রী আক্রান্ত হয়েছেন বলে সন্দেহের সৃষ্টি হয়।

স্ত্রীকে আটকে রাখা ওই স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীকে ফোনে এক চিকিৎসক পরামর্শ দিচ্ছিলেন। করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়তে তাই তাকে টয়লেটে আটকে রাখা হয়েছিল।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম শনাক্ত হয় মরণঘাতী করোনাভাইরাস। সারা বিশ্বে ৯২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮০ হাজারের বেশি চীনের নাগরিক। করোনাভাইরাসে সারা বিশ্বে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, যার অধিকাংশই চীনের নাগরিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com