বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

এত অপরিচিত হয়ে গেলেন আপনি, কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে বুবলী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩২ বার
ছবি-আমাদের সময়

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবেসে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন তারা। তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা এখনও অস্পষ্ট। শাকিবের দাবি, তারা আর একসঙ্গে নেই। তবে বুবলীর কথা ভিন্ন।

সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি!’

এর ক’দিন আগে, ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে জয়ের মুখোমুখি হন শাকিব। সেসময় নানা বিষয় নিয়ে কথা হয় তাদের। আর এবার জয়ের সঙ্গে কথা বললেন বুবলী।

শাকিবকে শেষবারের মতো অনুরোধ করে কাঁদতে কাঁদতে বুবলী বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই, আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’এই চিত্রনায়িকা আরও বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সব সময় বলেন, শেহজাদের মা বা আপনার ওয়াইফকে আপনি সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com