বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রাশমিকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৯ বার
ছবি-মিডিয়া

কর্মজীবনে একের পর এক সাফল্যের সিঁড়ি ভাঙছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভক্তদের দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। শুরু থেকেই দক্ষিণী সিনেমায় ছিলেন ব্যাপক জনপ্রিয়। এরপর বলিউড ছবিতেও পা রেখেছেন তিনি। রণবীর কাপুরের বিপরীতে বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ও দেখা যাবে তাকে।

বর্তমানে আল্লু অর্জুনের বিপরীতে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত রাশমিকা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০শে জানুয়ারি মুক্তি পায় এটি। সময়টাও বেশ ভালোই যাচ্ছিলো তার। এরই মাঝে বিপত্তিতে পড়লেন এই অভিনেত্রী। মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রাশমিকা।

তার ম্যানেজার ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ টাকার বেশি) আত্মসাৎ করার খবর সামনে আসে।যদিও ইন্ডিয়া টুডে দাবি করেছে, রাশমিকার ম্যানেজার এ অর্থ আত্মসাৎ করেননি। দীর্ঘদিন ধরে রাশমিকার সবকিছু দেখাশোনা করেছেন। ব্যক্তিগত কারণে সুন্দরভাবে চাকরি ছেড়েছেন তিনি। আত্মসাতের কারণে তাকে চাকরিচ্যুত করার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনোরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাশমিকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com