বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সৃজিতের কাছে স্বস্তিকার আবদার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১২৭ বার

ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আর নির্মাতা সৃজিত মুখার্জির ঘনিষ্ঠতার কথা টলিউডে সবারই জানা। সেই প্রেম ভাঙা নিয়েও শোবিজে কম চর্চা হয়নি। অতীত ভুলে নতুন পথে পা বাড়িয়েছেন দুজনে। কিন্তু বন্ধুত্ব টিকে আছে এখনও। প্রাক্তন যে বন্ধু হতে পারে, তার প্রমাণ স্বস্তিকা-সৃজিত। সম্পর্ক ভাঙার পড়েও সৃজিতের সিনেমায় কাজ করেছেন স্বস্তিকা। ‘শাজাহান রিজেন্সি’তে মৃণালিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ফের শিরোনামে এলেন প্রাক্তন এই জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিতের একটি পোস্টকে ঘিরে এই আলোচনা। যদিও পোস্টটির সঙ্গে সরাসরি স্বস্তিকার যোগ নেই। আছে সৃজিত ও বিরসা দাশগুপ্ত’র। সম্প্রতি ব্যোমকেশকে ঘিরে দুই পরিচালকের রেষারেষি এখন তুঙ্গে। দেবকে নিয়ে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বিরসা। আবার একই গল্পকে ‘নিজের শর্তে’ ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন সৃজিত। সেখানে ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য।

বিরসার সঙ্গে একটি সেলফি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘দ্য দুর্গ বয়েজ’। সৃজিতের সেই ছবিতেই নজর আটকায় স্বস্তিকার। আর একটি বিশেষ আবদার করে বসলেন এই নায়িকা।

সৃজিতের উদ্দেশে স্বস্তিকা প্রশ্ন, ‘এটা কি আবোল তাবোল জামা? যদি হয়, তাহলে আমারও একটা চাই’।

ছবিতে সৃজিতের পরনে ছিল সাদা-কালো পাঞ্জাবি। পোশাকে দেখা যায়, সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ ছড়া নকশা। আর এ দেখে লোভ সামলাতে পারেনি স্বস্তিকা।

নিছক বন্ধুত্বের খাতিরেই এমন আবদার স্বস্তিকার। প্রেম না থাকলেও যে দুজনের বন্ধুত্ব অটুট আছে- সে কথা জানা যায় এই পোস্টের সুবাদে। যদিও ফেসবুকে নায়িকার এমন প্রশ্নের কোনো জবাব দেননি সৃজিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com