রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রোহিঙ্গা নির্যাতনের তথ্যানুসন্ধানে কক্সবাজারে আইসিসি কৌঁসুলি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১৩ বার
সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানে কক্সবাজার সফরে এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।

গতকাল বুধবার কক্সবাজার পৌঁছে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতের এই আইনজীবী।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গতকাল বিকেল পৌনে ৫টার দিকে আইসিসির প্রধান কৌঁসুলি কক্সবাজার পৌঁছান। তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা রয়েছেন। তারা বিমানবন্দর থেকে সরাসরি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আসেন। প্রতিনিধিদলের সদস্যরা কমিশনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন।

জানা গেছে, আইসিসির প্রধান কৌঁসুলি রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও তাদের সহায়তা নিয়ে আলোচনা করেন। এ সময় খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার আইসিসি প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার ১ ও ১২ নম্বর ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তারা আইসিসি নির্ধারিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে কথা বলবেন। যাদের সঙ্গে কথা বলবেন তারা রোহিঙ্গা গণহত্যার মামলায় সাক্ষ্য দেবেন বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com