বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নিশোর সিনেমা দেখতে এসে শাকিবের প্রশংসায় মাহি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১২৬ বার
ছবি: মাসুম জয়

ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার সিনেমা ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। গতকাল শনিবার সন্ধ্যায় ছিল এই সিনেমার বিশেষ শো। যেখানে হাজির হন অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আয়োজনে ‘সুড়ঙ্গ’ দেখতে এসে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করলেন তিনি।

মাহির ভাষ্য, ‘ঈদের ছবিগুলো দারুণ হয়েছে। বিশেষ করে “প্রিয়তমা”। গল্প ও নির্মাণ অবাক হওয়ার মতো। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি যে “ঈশ্বর” শিরোমানে গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।’

‘সুড়ঙ্গ’র বিশেষ শো অনুষ্ঠানের একটি দৃশ্য
সিনেমার বিশেষ শোতে মাহি কথা বলেছেন নিশো-তমার ‘সুড়ঙ্গ’ নিয়েও। এসময় তিনি প্রশংসা করেন নিশোর সিনেমা নিয়েও। সঙ্গে যোগ করে বলেন, ‘ব্যক্তিগত কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর “সুরঙ্গ” দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরছি।’

মাহি আরও বলেন, ‘সন্তান হওয়ার পর আমার সবকিছু পাল্টে গেছে। জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। আগের লাইফটা আগের মতো উপভোগ করতাম, এখনকার লাইফ এখনকার মতো উপভোগ করি। নতুন জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com