শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী-ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে মোসাদের ২১ গুপ্তচর আটক সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৯৫ বার
প্রতিক ছবি

আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে রোববার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। কিন্তু এখন পর্যন্ত ডিএমপি থেকে এ বিষয়ে কোনো জবাব পায়নি তারা। তাই সমাবেশের অনুমতি নিয়ে কথা বলতে সরাসরি পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করতে যাবে আজ সোমবার ডিএমপি কার্যালয়ে যাবে দলটির একটি প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর বিএনপির সূত্র বলছে, সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে ইতোমধ্যে কয়েকবার প্রস্তুতির সভা করা হয়েছে। সমাবেশে সফল করতে যৌথ সভা করা হচ্ছে। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে, সমাবেশে বড় ধরনের লোক সমাগম আনতে। একই নির্দেশনা রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও দেয়া হচ্ছে।

এ দিকে গতকাল রোববার সন্ধ্যায় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১২ জুলাই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com