বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

শাহরুখকেও হটিয়ে দিচ্ছেন নোলান!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২০ বার
ছবি : সংগৃহীত

খোদ ভারতেই শাহরুখ খানকে হারিয়ে দিলেন ক্রিস্টোফার নোলান! এত দিন ভারতের সবচেয়ে দামী তারকা ছিলেন কিং খান।

চার বছর পরে বাদশাহর মতোই হয়েছে তার প্রত্যাবর্তন। ‘পাঠান’ বিশ্বে ১১০০ কোটি রুপির ব্যবসা করেছে। জওয়ান মুক্তির আগে বিশ্বে ভাইরাল। নোলান আসতেই সব জলাঞ্জলি। আপাতত তার আগামী ছবি ‘ওপেনহেইমার’ হট কেকের মতো বিকোচ্ছে। তা শোটি হোকা রাত ১২টা হোক বা ভোর ৩টায়। সব শো-এর টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে। সমস্ত শো আগাম হাউসফুল!

কী আছে ‘ওপেনহেইমার’-এ? হলিউড বলছে, পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের জীবন এবং আবিষ্কার তুলে ধরবে এই ছবি। রবার্ট বিশ্বে পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত। কিভাবে তিনি এই বোমা তৈরি করেছিলেন? তৈরির পর প্রথম নিক্ষেপের আগে কতটা দ্বিধায় ভুগেছিলেন? সবটাই ধরা থাকছে এই ছবিতে। ওপেনহাইমারের এই বোমা জাপানের হিরোসিমা, নাগাসাকিতে নিক্ষেপ করা হয়েছিল। জীবন্ত ধ্বংস হয়ে গিয়েছিল দুটি শহর। এই ধ্বংসলীলা স্তব্ধ করে দিয়েছিল মানব সভ্যতাকে।

নোলান নিজেও ছবিটি নিয়ে প্রচণ্ড আশাবাদী। হলিউড বলছে, বাজেট এবং অভিনয়ের দিক থেকে ‘ওপেনহেইমার’ তার শ্রেষ্ঠ ছবি হতে চলেছে। ইতিমধ্যেই মুম্বইয়ের সপ্তাহান্তের শো হাউসফুল। টিকিটের সর্বোচ্চ দাম আড়াই হাজারের উপরে। ২১ জুলাই বিশ্বে মুক্তি পাচ্ছে ছবিটি। ভারত বলছে, সময় যত এগিয়ে আসবে টিকিটের দাম নাকি আরো চড়বে।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com