শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে: নানক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৯২ বার
ছবি : সংগৃহীত

সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগগী  ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নির্বাচন যত সন্নিকটে, ততই বিএনপি বানচালের চক্রান্ত করছে। একটি অবৈধ সরকার আনতে চায় তারা। তারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলে। অথচ তাদের জন্ম অগণতান্ত্রিক পথে। ওদের নেতা জিয়াউর রহমান ২৪ ঘণ্টার কারফিউ দিয়ে গণতন্ত্র কায়েম করেছে। ওরা আজ গণতন্ত্রের বাণী শোনায়। মানবাধিকারের বাণী শোনায়। অথচ ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল তারা। এ কারণে তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে। উনি এখন বিদেশ থেকে বাণী শোনান।’

আজ বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্বে করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যৌথভাবে সঞ্চালনা করছেন। সমাবেশে আরও অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com