শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আবারও সিয়াম-মেহজাবিন জুটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৬৭ বার

অভিনয় ক্যারিয়ারে জুটি হয়ে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন সিয়াম আহমদে ও মেহজাবিন চৌধুরী। তারই ধারাবাহিকতায় এবার আবারও বিজ্ঞাপনের জুটি হলেন তারা। সম্প্রতি অংশ নিলেন সু ব্র্যান্ড বাটার বিজ্ঞাপনে। এটি নির্মাণ করছেন ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা প্রশান্ত মাদান।

সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই পণ্যের শুভেচ্ছাদূত হয়েছি। সেই সুবাদে আগামী এক বছর তাদের প্রচারে অংশ নেব। সেই প্রচারের অংশ হিসেবেই বিজ্ঞাপনে কাজ করলাম।’

তিনি আরও বলেন, ‘অভিনয়ের ভুবনে মেহজাবিন ও আমার পথচলা অনেক দিনের। কাজের বিষয়ে দু’জনের বোঝাপড়াটাও বেশ। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।’

মেহজাবিন চৌধুরী বলেন, ‘সিয়ামের সঙ্গে জুটি হয়ে এর আগেও বেশ কিছু কাজ করেছি। দর্শক সাড়াও পেয়েছি বেশ ভালো। আশা করি, এবারও তার ব্যতিক্রম হবে না।’

এদিকে, মেহজাবিন বর্তমানে আসছে বৈশাখের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com