শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৯৯ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হাসপাতালে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বলে জানিয়েছে হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান মির্জা ফখরুল।

মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com