মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল নেপালকে ১০০ মিলিয়ন ওন দিলেন কোরিয়ান গায়ক লি নো

নির্মাতার সেই কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মানারা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার

কদিন আগেই অভিনেত্রী মানারা চোপড়াকে প্রকাশ্যে চুমু খেয়ে বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার।  সিনেমার প্রচার অনুষ্ঠানে এমন কাণ্ড ঘটান এই নির্মাতা। সে মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এ ঘটনার পর কয়েক দিন কেটে গেলেও মুখ খুলেননি নির্মাতা। এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী মানারা চোপড়া। মুম্বই এয়ারপোর্টে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে বলেন, সিনেমায় আমার কাজ পছন্দ করেছেন পরিচালক। যখন আমার শুটিং ছিল না, তখনো তারা আমাকে ফোন করতেন।

আমার মনে হয়, তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। কিন্তু যেভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে, তাতে আমি বিস্মিত হয়েছি। ব্যাখ্যা করে মানারা বলেন, ঘটনা যাইহোক না কেন, উচ্ছ্বাস থেকে তিনি কাজটি করেছিলেন। কিছু কিছু সময় আসে, যখন মানুষ অনেক উচ্ছ্বসিত হয়ে পড়েন।

ওই সময়ে তিনি কি করেন তা বুঝতে পারেন না। আমি মনে করি, তিনি খারাপ উদ্দেশ্যে এটি করেননি। রবি কুমার পরিচালিত নতুন সিনেমা ‘থিরাগাবাদারা সামি’। এ সিনেমায় অভিনয় করেছেন মানারা চোপড়া। আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এ সিনেমার প্রচার অনুষ্ঠানে মানারাকে চুমু খান নির্মাতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com