শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ট্রাক-হলার সংঘর্ষে নিহত বেড়ে ১৫ : দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৬৫ বার

শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী জাঙ্গালিয়া এলাকায় ট্রাক-হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। নিহতদের মধ্যে দুই সহোদরও রয়েছেন। এই ঘটনায় পুরো দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দাবি উঠছে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়ক চার লেনে উন্নীত করার।

গত রাতে নিহতদের বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। রোববার সকালে লোহাগাড়া থানার ডিউটি অফিসার দুলাল বাড়ৈ নয়া দিগন্তকে বলেন, চুনতী জাঙ্গালিয়ার টেকের সড়ক দুর্ঘটনায় নিহত সবার পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে ১৩ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরো দু’জন সর্বমোট ১৫ জন নিহত হয় বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আজিজনগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সাংবাদিক কাইছার হামিদের দুই ভাই জসিম উদ্দিন (২২) ও তাওরাত হোসেন বেলাল (১৮), লোহাগাড়া সদর ইউনিয়নের লোহাগাড়া দিঘীর পাড় এলাকার জাফর ড্রাইভারের ছেলে মোহাম্মদ জহির (২৩), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার মৃত কালু মিয়া সিকদারের ছেলে ও আজিজনগর কৃষি ব্যাংকের কর্মচারি মোহাম্মদ বাদশা মিয়া (৩০), আজিজনগর এলাকার মোহাম্মদ এনাম, ভিলেইজার পাড়া এলাকার লালু ফকির (৫৮), ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার ছেলে জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন ও চুনতী মীরখীল এলাকার সিরাজ মিস্ত্রিসহ (৩৮) আরো কয়েকজন।

এদিকে আজ সকাল ১১টায় আজিজনগর এলাকায় নিজ গ্রামে দুই সহোদর জসিম উদ্দিন ও তাওরাত হোসেন বেলালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com