রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারী বর্ষণে বন্যা, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার
- ছবি - বিবিসি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারী বর্ষণের ফলে বন্যা হওয়ায় শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার শহরের অনেক পাতাল রেল, সড়ক এবং মহাসড়ক প্লাবিত হয়েছে। এছাড়া লগারদিয়া বিমানবন্দরের কমপক্ষে একটি টার্মিনাল বন্ধ করা হয়েছে।

শহরের কয়েকটি জায়গায় আট ইঞ্চি (২০ সে.মি.) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাতের দিকে আরো কয়েক ইঞ্চি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, ‘এটি খুবই বিপজ্জনক ঝড়।’

তিনি বলেন, ‘আমরা পুরো অঞ্চলজুড়ে যে ভারী বৃষ্টিপাত দেখছি, সে কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করছি।’

তিনি জনগণকে নিরাপদে থাকার এবং বন্যা প্লাবিত জায়গায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।

বন্যায় এ পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া য়ায়নি।

নিউইয়র্ক সিটি থেকে হাডসন নদীর ওপারে নিউ জার্সির শহর হোবোকেনেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জনগণকে সতর্ক করে দিয়েছিলেন যে জরুরি অবস্থা জারি করায় এটি ‘উচ্চতর  সতর্কতার’ সময়।

তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের কিছু সাবওয়ে প্লাবিত হয়েছে। তাই শহরে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com