সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ শুরু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে চলছে এ সমাবেশ। রাজধানী ও বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসেছেন।

জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন।

বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির কৃষক সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড়গামী সড়কে যানচলাচল এরই মধ্যে বন্ধ রয়েছে।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এরপর আজ কৃষক সমাবেশ। পরে ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সবগুলো ছাত্র সংগঠন উদ্যোগে সমাবেশে করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com