রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কুমিল্লা-চট্টগ্রাম বিএনপির বিভাগীয় রোডমার্চ আজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রামে রোডমার্চ করবে বিএনপি। এটি বিএনপির লাগাতার কর্মসূচির শেষ দিন।

আজ সকাল ৯টায় কুমিল্লা কালা কচুয়া খন্দকার ফিলিং স্টেশন থেকে শুরু হবে। ১৫৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চট্টগ্রাম কাজির দেউরী মোড়ে গিয়ে শেষ হবে।ফেনী জেলা ও চট্টগ্রাম মিরসরাই পথাসভা হবে। এছাড়াও অ-আনুষ্ঠানিক পথসভা হতে পারে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, এ রোডমার্চে পথসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়াও থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

সভাপতি করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন, সঞ্চালনায় থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com