বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

প্রথম জয়ের খোঁজে মুখোমুখি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার

ভারত বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে তারা। আসরে এর আগে দুই ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি দল দু’টি। আজ খুলে যেতে পারে যেকোনো এক দলের পয়েন্টের খাতা। ইতোমধ্যে টস হয়ে গেছে। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কানদের নতুন অধিনায়ক কুশল মেন্ডিসের। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন আসবে জানাই ছিল। কেননা নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ছিটকে গেছেম আসর থেকে। চোটে পড়ে বিশ্বকাপ শেষ তার। যদিও নেতৃত্ব উঠেছে কুশল মেন্ডিসের হাতে আর তার বদলে একাদশে এসেছেন চামিকা করুনাত্নে।

আরো একটা পরিবর্তন আছে। মাথিশা পাথিরানার বদলে একাদশে এসেছেন লাহিরু কুমারা। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কোস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, চামিকা করুনাত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়াল্লালাগে, মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com