বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নিউইয়র্ক এখন করোনাভাইরাসের ঘাঁটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৫১ বার

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এখন নিউইয়র্ক সিটি। শুধু নিউইয়র্ক সিটিতেই আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি। যা বিশ্বের মোট আক্রান্তের ৫ শতাংশ। গত বৃহস্পতিবার পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তসহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ১৭১ জন। নিউইয়র্কে প্রতিদিন ১৬ হাজার কোভিড-১৯ সন্দেহভাজনদের পরীক্ষা করা হচ্ছে।

এক প্রেস ব্রিফিংয়ে নিউইয়র্কের গভর্নর এনড্রু কুমো বলেছেন, আক্রান্তের সংখ্যা বাড়ার মূল কারণ হলো সংক্রমণ এখান থেকেই প্রথম শুরু হয়েছে। এছাড়াও কারণ হিসেবে তিনি দায়ী করছেন, সারা বিশ্ব থেকে নিউইয়র্কে আসা পর্যটকের সংখ্যা, জনসংখ্যার ঘনত্ব ও গণ পরিবহন।

সম্প্রতি চীনের ভাইরাস প্রাদুর্ভাব অঞ্চল উহান থেকে এক হাজারেও বেশি মানুষ সম্প্রতি নিউইয়র্কে এসেছে। নিউইয়র্ক টাইমসের একটি পরিসংখ্যান অনুসারে এ তথ্য জানা যায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোর তুলনায় নিউইয়র্ক সবথেকে জনবহুল। শহরটিতে প্রতি স্কয়ার বর্গমাইলে ২৭ হাজার মানুষ বাস করে। যা এই ভাইরাস সংক্রমণে অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।

উল্লেখ্য, নিইউয়র্কে মার্চের ১ তারিখ প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। ৭ মার্চ এই সংখ্যা দাড়ায় ১২ জনে। ১৩ মার্চ ১৩৭, ১৮ মার্চ হঠাৎ করে এই আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ২ হাজার। নিউইয়র্কে ২৩ মার্চ একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার হওয়ার পর সবাইকে গৃহবন্দী থাকার নির্দেশ দেয়া হয়। এই পর্যন্ত নিউইয়র্কে মৃতের সংখ্যা ৪৬৬ জন।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস ও ওয়ার্ল্ডোমিটার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com