শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক আনার চেষ্টা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার চেষ্টা করছে বিএনপি ও তার পরিবার।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ২ মাসেরও বেশি সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না।’

এই পরিস্থিতিতে তাকে বিদেশে নেয়ার সুযোগ না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান শায়রুল।

এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২৩ অক্টোবর) দিবাগত ভোর রাতে খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছিল। পরে মঙ্গলবার বেলা ১১টায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে খালেদা জিয়াকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেয়া হয়েছে। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com