বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শাপলা চত্বর থেকে ফিরে আসছে জামায়াত, আরামবাগেই সমাবেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার

আরামবাগেই মহাসমাবেশ করবে জামায়াত। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়লেও পরে তারা আরামবাগে ফিরে আসেন। শনিবার দুপুর ১টার পর নেতাকর্মীদের আরামবাগে ফিরে আসার আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর সবাই শাপলা চত্বর থেকে ফের আরামবাগে ফিরে আসা শুরু করেন। সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com