বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় আইসোলেশনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৪৯ বার

স্বেচ্ছায় আইসোলেশনে থাকার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার তিনি এ কথা বলেছেন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত তার স্ত্রী সুস্থ হয়ে উঠেছেন। খবর এএফপি’র।

জাস্টিন ট্রুডো বলেন, সোফি গ্রিগোরি ট্রুডো শনিবার তার চিকিৎসকদের কাছ থেকে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার ছাড়পত্র পেয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নিজের করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত স্ত্রীর সাথে একই ছাদের নিচে বসবাস করছিলেন।

ট্রুডো বলেন, ‘কানাডার স্বাস্থ্যবিধি ও সুপারিশমালা অনুযায়ী আমি আমার আইসোলেশন অব্যাহত রাখবো।’

যেহেতু চিকিৎসকরা সোফি গ্রিগোরি ট্রুডো প্রকৃতপক্ষে কখন ভাইরাসমুক্ত হয়েছেন তা না জানায় প্রধানমন্ত্রী আরো ১৪ দিন অবরূদ্ধ থাকার কথা বলেছেন।

অটোয়ায় তার রিদিয়াউ কটেজ বাসভবনের বারান্দা থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রুডো বলেন, টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কীভাবে অনেক কাজ করা যায় কানাডার কর্মীরা তা করে দেখিয়েছেন। প্রকৃতপক্ষে এই কাজটি আমি করে যাচ্ছি।

লন্ডন সফর থেকে ফেরার পর গত ১২ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় তার স্ত্রীর এ ভাইরাস ধরা পড়ে। তারপর থেকেই প্রধানমন্ত্রী স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান।

শনিবার ট্রুডোর স্ত্রী জানান, তার চিকিৎসকরা তাকে ভাইরাস থেকে সেরে উঠার কথা জানিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন।

জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য থেকে জানা যায়, রোববার পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে ছয় হাজার ২৪৩ জন আক্রান্ত এবং ৬৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com