বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার

বিশ্বকাপ শেষ হয়ে সারেনি, এরই মাঝে বেজে উঠেছে দ্বিপক্ষীয় সিরিজের ডামাডোল। এবার বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এক ঝাঁক স্পিনার নিয়ে বাংলাদেশে আসছে দলটি।

বেশ শক্তিশালী দল নিয়েই টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। সোমবার রাতে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে কিউই নির্বাচক বোর্ড। এক বিবৃতিতে ১৫ সদস্যের দল নিশ্চিত করে তারা। যেখানে আছেন কেন উইলিয়ামসনও। তবে নেতৃত্ব দেবেন টিম সাউদি।

বিশ্বকাপের আগেই ঢাকায় পা রেখেছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এরপর পা রেখেছিল বিশ্বকাপে। বিশ্বকাপ শেষ হতে না হতেই ২১ নভেম্বর ফের ঢাকায় আসবে তারা টেস্ট সিরিজকে টার্গেট করে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ নভেম্বর। এরপর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com