বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পঞ্চম দফায় অবরোধের ডাক বিএনপির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার

সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা করেছে বিএনপি। চতুর্থ দফার চলমান অবরোধ শেষে একদিন বিরতি দিয়ে আগামী বুধবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হবে, চলবে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

আজ সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির চতুর্থ দফার অবরোধ। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ।

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য শেষ করার আগেই পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নেতাকর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। পরে মহাসমাবেশ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই কর্মসূচির পর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ পালন করে দলটি। এরপর গত ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে দলটি। ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর সকাল ৬টা থেকে থেকে ১০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়কপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com