বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কাল ভোর থেকে বিরোধী দলের ৪৮ ঘণ্টার হরতাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার

নির্বাচন কমিশনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি, জামায়াতসহ সমমনাদের ডাকে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করে বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফার যে আন্দোলন চলছে সেই এক দফার আন্দোলনের দাবিসহ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন একতরফা নির্বাচনে জন্য, শেখ হাসিনার মনোরঞ্চিত যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণার প্রতিবাদে আমি বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি। জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো সারা দেশে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে, যা শুক্রবার সকাল ৬টায় শেষ হয়।
একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল শেষে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণ অধিকার পরিষদ ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করে। এরই মধ্যে গত বুধবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com