বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি-জামায়াতের ডাকা ৬ষ্ঠ দফা অবরোধ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টায় থেকে শুক্রবার ভোর ছয়টায় পর্যন্ত চলবে।

হরতাল বুধবার ভোর থেকে শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার রাতেই রাজধানীতে বেশ কয়েকটি এলাকায় মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগে রাতে রাজধানীতে তিন গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও উত্তরায় এসব গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসব তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাত সাড়ে ৮টার দিকে গাবতলীতে এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া উত্তরার জসীমউদ্দিন মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া কমলাপুর রেলস্টেশন ও সচিবালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

উল্লেখ্য, ২৮ অক্টোবর (শনিবার) মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এর আগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ এবং ২ দিনের হরতাল কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com