বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন জি এম কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বার

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে দুই নেতার টানাপোড়েনের মধ্যেই গতকাল শনিবার রওশনের সঙ্গে দেখা করতে যান জি এম কাদের।

জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান শনিবার রাত পৌনে নয়টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষকের গুলশানের বাসায় যান। তাঁরা দুজন পারিবারিকভাবে বৈঠক করেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাঁদের মধ্যে আলোচনা হয়।

জাপার দুই নেতার বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুুনূর রশিদ ও রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। জি এম কাদের একাই কথা বলেন রওশন এরশাদের সঙ্গে। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান জি এম কাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com