বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে বিষয়টি জাতির জন্য সৌভাগ্যের হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। বিএনপি নির্বাচনে এলে সেটি জাতির জন্য সৌভাগ্যের হবে।

রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন পেছানো নিয়ে তিনি বলেন, আমাদের কমিশনাররা বলেছেন- বিএনপি যদি নির্বাচনে আসে তবে তফসিল রিসিডিউল করা যেতে পারে, এটাকে নির্বাচন পেছানো বলা যায় না। তফসিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে।

নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর আগে প্রচারণায় কোনো বাধা নেই। এখন যদি কেউ প্রচারণা চালায়, সেটা আচরণবিধির মধ্যে পড়ে না। চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত হওয়ার পর আচরণবিধি কেউ ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনকালে প্রশাসনের রদবদলের বিষয়ে তিনি বলেন, কোনো কমিশন প্রশাসনে রদবদল করেনি। বিভিন্ন সময় নির্বাচনের আগে সে সময়ের সরকার প্রয়োজন অনুযায়ী প্রশাসনে পরিবর্তন এনেছে।

সেনাবাহিনীকে নির্বাচনের মাঠে নামানোর বিষয়ে তিনি বলেন, আমরা মনে করলে সেনাবাহিনীকে নামানো যাবে। আমরা চাইলেই প্রয়োজন অনুযায়ী তারা মাঠে নামবে।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com