বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি ‘কৌশলগত সিদ্ধান্ত’ : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া ‘কৌশলগত সিদ্ধান্ত’।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সময়ের প্রয়োজনের আলোকে কৌশল পরিবর্তন করে এগিয়ে যাচ্ছে। দলীয় প্রধানের (শেখ হাসিনা) গাইডলাইন অনুসরণ করে ডামি প্রার্থী দিতে কোনো বাধা নেই।’

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ ড. মিলন দিবস উপলক্ষে ড. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গীর দরকার নেই, কারণ জনগণই তাদের শক্তি। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির অপকর্মের জন্য সহযোগী দরকার।

তিনি বলেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হওয়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন নির্বাচনে ব্যাপক জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে, যা বিক্ষিপ্ত বোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে বানচাল করা যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো অভিযোগ করেন, আন্দোলন ব্যর্থ হওয়ার পর বিএনপি এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com