শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার
বিএনপির ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়ার পাঁচলিয়া এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, রাত ৩টার পর একটি সবজি বোঝাই পিকআপ উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com