বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকার ২০১৪ সালে দেশের নাগরিকদেরকে ভোট দিতে দেয়নি, ২০১৮ সালের প্রহসনের নির্বাচনেও আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এরই ধারাবাহিকতায় আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর হয়ে এবারো তারা নীল-নকশার তফসিল ঘোষণা করেছে। তারা মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও মূলত গণতন্ত্রের লেবাসে তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। আওয়ামী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা ছাড়া এদেশে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আজ রোববার রাজধানীতে জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসি নির্বাচনী তফসিল বাতিল, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত ৯ম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে খিলগাঁওয়ে সড়ক অবরোধকালে একথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আব্দুর রহমান সাজু, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ, জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও আজ সকালে একই দাবিতে খিলগাঁও এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতা-কর্মীরা।

শাহবাগে সড়ক অবরোধ
শাহবাগে অবরোধ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এডভোকেট মাহফুজুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, জামায়াত নেতা আফম ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সড়ক অবরোধ শেষে ফেরার পথে শাহবাগ থেকে চার নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জুরাইন ও নারায়ণগঞ্জ সড়ক অবরোধ
জুরাইন ও নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কবিরুল ইসলাম, এম এ রহমান, শ্রমিক নেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ
যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ওয়ারীতে সড়ক অবরোধ
ওয়ারীতে সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুতাসিম বিল্লাহর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, আবু নোমান, মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কলাবাগানে সড়ক অবরোধ
কলাবাগানে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি থানার নায়েবে আমির হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য মাওলানা এম এইচ ফরিদ, জাহেনুর রহমান, মোস্তাক আহমেদ, এম এ আলী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, ছাত্রনেতা ইমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com