বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

এটা নির্বাচন নয়, বানরের পিঠা ভাগাভাগি : মঈন খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে সেটা আসন ভাগাভাগি। দেশের মানুষ তা জানে। ঢাকা থেকে আসন ভাগাভাগি করে শুধু ৭ জানুয়ারি ঘোষণা করা হবে।

আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

মঈন খান বলেন, ১৯৭১ সালের এইদিনে যারা দেশের সম্পদ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেটা নিকৃষ্ট ও জঘন্যতম কাজ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখন গণতন্ত্র কায়েম করতে পারিনি। যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র। আজ সেটাই নাই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, হামলা, মামলা, গ্রেফতার বন্ধ করে জনগণের মুখোমুখি হন। স্বীকার করি আপনারা অনেক উন্নয়ন করেছেন। তাহলে ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার ক্ষমতায় আসেন। সবার আগে আমি আপনাদের অভিনন্দন জানাবো।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ডা: পারভেজ রেজা কাকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com