বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

প্রার্থীরা আচরণবিধি মেনে না চললে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট বলা হয়েছে। তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের প্রতি যদি পারস্পরিক আস্থা না থাকে, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দুরূহ হয়ে পড়বে। নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের এই বার্তাটা দেওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এর আগে, সকাল ১০টায় মতবিনিময়সভা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com