বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

সিলেটে প্রধানমন্ত্রী, প্রস্তুত প্রথম নির্বাচনী সভা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরুর জন্য সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতই হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করে আওয়ামী লীগের ভোটের প্রচার শুরু করবেন তিনি। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে হবে তার প্রথম নির্বাচনি জনসভা।

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সরকারপ্রধান। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে তাকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, শুরুতেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে যাবেন হযরত শাহ পরানের মাজারে। সিলেট সির্কিট হাউজে দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় যোগ দেবেন আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায়। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

এর মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু হবে।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবারই নির্মাণ করা হয়েছে মঞ্চ। মাঠের চারপাশ পরিষ্কার-পরিছন্ন করা হয়েছে। সাজানো হয়েছে নগরীর সড়ক।

সবশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। সেসময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় অংশ নেন। তবে ২০১৮ সালের পর এবারই প্রথম সিলেটে কোনো জনসভায় ভাষণ দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com