বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। ১২ ঘণ্টার অবরোধ আজ রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত চলবে।

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপির তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবারের মধ্য দিয়ে শেষ হয়।

অবরোধের আগের রাতে রাজধানীর গুলিস্থান, কলাবাগান ও মিরপুর এলাকায় তিনটি বাসে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে গতকাল বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ,’নির্বাচন কমিশনার আনিসুর রহমান উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেন। হাছান মাহমুদের চেয়েও তাকে আরো বেশি মনে হয়েছে আওয়ামী অনুগত।’

রিজভী বলেন, ‘দেশের বেশিভাগ মানুষের পক্ষে কাজ করা দল হচ্ছে বিএনপি। যার বিপুল সংখ্যক নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অসংখ্য নেতাকর্মী এখন তাদের বাড়িতে থাকতে পারে না। সারাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। আজকে সিপিডি বলেছে গত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংক থেকেই ৯৬ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। কারা করেছে? আপনারা করেছেন।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এরশাদের আমলেও আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেনি? তখন নির্বাচন পছন্দ হয়নি তাই নির্বাচন বর্জন করেছেন। তিনি ২২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।’

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে ৩ দফায় ৪ দিনের হরতাল এবং ১২ দফায় ২১ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com