বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভয়ে আছি, ভোটে এনে কোরবানি দেওয়া হয় কিনা: জি এম কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা! আমরা যেহেতু নির্বাচনে এসেছি বর্জন করা সুযোগ নেই। নির্বাচনের পরে ফলাফল দেখে পরবর্তি কর্মসূচি নিতে হবে।’

আজ রবিবার রংপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত রংপুরের অবস্থা ভালো। শীতের সকাল। তারপরও খুবই শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের উপস্থিতিও স্বাভাবিক। সামনে আরও বাড়বে আশা করছি।’

জাপার চেয়ারম্যান বলেন, ‘মাত্র এক ঘণ্টা সময় হয়েছে। এখনই হতাশ হওয়ার মত সময় আসেনি। তবে লক্ষণ ভালো দেখছি না। কিছু কিছু জায়গায় খবর পেয়েছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।’

জানা গেছে, রংপুর-৩ আসনের ভোটার না হওয়ায় সেখানকার প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখছেন এবং রংপুর থেকেই সারাদেশের ভোট পর্যবেক্ষণ করছেন। তবে তিনি নিজেকে ভোট দিতে পারেননি। কারণ তিনি রংপুরের ভোটার নন। তিনি ঢাকার ভোটার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com