শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে মসজিদে গোপন নামাজ পড়ে বিপদে পড়বেন না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার

নিউইয়র্কের এস্টোরিয়া, নর্থ ব্রঙ্কস ও ব্রুকলিনের চার্চ ম্যাডোনাল্ড এলাকার কয়েকটি মসজিদে কিছু মুসল্লী গোপনে নামাজ পড়ে কোরানা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মসজিদগুলোতে জামাতে নামাজ পড়া নিয়ে মতবিরোধ হয়েছিল। মসজিদ পরিচালনা কমিটির কেউ কেউ জামাতে নামাজ পড়লে ‘কিছু হবে না’- বলে অনড় মনোভাবে মসজিদে গিয়ে ( একজন একজন করে প্রবেশ করে ) নামাজ পড়ছিলেন তারা। যারা জামাতে গিয়ে নামাজ পড়তে রাজী হননি-তাদের ‘নাস্তিক’ বলেও গালাগাল দিয়েছিলেন তারা। নর্থ ব্রঙ্কসের একটি মসজিদে নিয়মিত তবলীগকারীরা আলোচনা করতেন এবং তারা বলতেন-মুসলমানদের করোনা আক্রমণ করবে না। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। সর্বশেষ জানা গেল-বিশের অধিক মুসল্লী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে ঐ মসজিদগুলোতে গোপনে নামাজ পড়া বন্ধ হয়েছে।
তাই সকল মুসলমানদের প্রতি অনুরোধ মসজিদে গোপনে (প্রকাশ্যে গিয়ে নামাজ পড়া বন্ধ) জামাতে গিয়ে নামাজ পড়ার চিন্তা পরিহার করুন। নিজ বাসায় নামাজ পড়ুন। বাংলাদেশেও কেউ মসজিদে না গিয়ে নিজ বাসায় নামাজ পড়ুন।
উল্লেখ্য, নিউইয়র্ক শহরে বাংলাদেশি পরিচালনা কমিটির শতাধিক মসজিদ রয়েছে। মসজিদগুলোতে নামাজ না পড়ার ‘নিষেধাজ্ঞা’ রয়েছে।
(লেখক,সাংবাদিক দর্পণ কবীরের ফেসবুক থেকে নেওয়া )

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com