রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ব্রুকলিনে ৪ স্পটে গুলি, নিহত ৫

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার

ব্রুকলিনে বুধবার রাতে গোলাগুলির চারটি ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে এক ব্যক্তিকে গাড়িতে কয়েকটি গুলি করা হয়েছে। এছাড়া এক নারী ও পুরুষকে একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের হয় হত্যা করা হয়েছে, কিংবা তারা আত্মহত্যা করেছেন।

বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার ভোররাত ৩টার মধ্যে চার ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটে। আর গোলাগুলির দুটি ঘটনা ঘটে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে।

রক্তপাত শুরু হয় ক্রাউন হাইটসে রাত ১১টার ঠিক পরই। এ সময় ২২০ স্কেনেক্টাডি অ্যাভেনিউতে এক ব্যক্তি গলায় গুলিবিদ্ধ হন। তাকে এনওয়াইসি হেলথ+হসপিটালস/কিংস কাউন্টিতে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে মারা যান। এখানে গোলাগুলির দায়ে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর ৩০ মিনিটেরও কম সময়ে ব্রাউনসভিলে ২৮ বছর বয়স্ক এক ব্যক্তিকে তার গাড়ির মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিক্যাল সেন্টার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

আর রাত ১টার পর বন্দুকের গুলিতে বিদ্ধ হয়ে নিহত এক পুরুষ ও এক নারীর লাশ পাওয়া যায় ফিফথ অ্যাভেনিউর সেকেন্ড স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে। নিহত দুজনের বয়সই ৩৪ বছর। তারা ঘটনাস্থলের মারা যান। এটি আত্মহত্যা না হত্যাকা-, তা পুলিশ খতিয়ে খেছে বলে জানা গেছে। মৃত পুরুষটির পাশে একটি বন্দুক পাওয়া গেছে।

রাত ২.৪০-এর দিকে ক্লিনটন হিলে ৩৫ বছর বয়স্ক এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ব্রুকলিন হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এসব হত্যাকা- পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নয় বলেই নিউইয়র্ক পুলিশ মনে করছে। এ ঘটনায় সবখানে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com