শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আজাদ বাকিরের দাফন সম্পন্ন : তারেক রহমান-ফখরুলের শোক প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৮১ বার

অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ বাকির।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। করোনা ভাইরাস পরিস্থিতির ফলে আইনগত দিক বিবেচনায় এতে তার পরিবারের ২ জন সদস্য ও কয়েকজন বন্ধু অংশ নেন। উল্লেখ্য, বাকির আজাদ গত ৬ এপ্রিল, সোমবার ভোর রাত ৩.৪০ মিনিটে এলমহাস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮দিন ধরে এই হাসপাতালেই লাইফ সাপোর্টে ছিলেন। খবর ইউএনএ’র।

জানা গেছে, হাসপাতাল থেকে মরহুম আজাদ বাকিরের মরদেহ গ্রহণ করার পর ফিউনেরাল হোমে রাখা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে নেয়া হয়। সেখানে বেলা দেড়টার দিকে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি এবং বিশেষ দোয়া পরিচালনা করেন এলহার্স্টস্থ মসজিদ আল তৌফিক-এর ইমাম মুফতি ওসমান গণি। জানাজায় আজাদ বাকিরের পুত্র রোহান সহ বিশিষ্ট রাজনীতিক কামাল সাঈদ মোহন, বাংলাদেশ সোসাইটি’র অন্যতম সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, ক্রীড়া ও অপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশাদ হোসেন, কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব প্রমুখ অংশ নেন।

শোক প্রকাশ: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজদ-এর অকাল মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মহাসচীব ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com