শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ঈদযাত্রায় যুক্ত হবে বিআরটিসির ৫৫০ বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯২ বার

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের চলাচলে যুক্ত হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করবে বাসগুলো। আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে রাখা হবে। এ ছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টির লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাব না। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। ২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুট ছিল। ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে অনরুট ছিল ১ হাজার ১০৬টি, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুট ছিল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com