রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার দেশটি জানায়, আগামী বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র শাওয়াল মাস। সে হিসেবে বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের ওপর ভিত্তি করে সোমবার এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল। তারা জানায়, মঙ্গলবার দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে হিসেবে বুধবার ঈদুল ফিতর পালিত হবে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বার্মিংহাম মেইল বলছে, সরাসরি চাঁদ না দেখে বিশেষ পর্যবেক্ষণ ও হিসাবনিকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এবং তাদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে। এবারের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে সিডনি ও পার্থের জ্যোতির্বিজ্ঞানের তথ্যমতে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে পালিত হয় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বাংলাদেশে আগামী বুধবার বা বৃহস্পতিবার এই ঈদ হতে পারে। আজ সোমবার ঈদের তারিখ ঘোষণা করবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com