শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার দেশটি জানায়, আগামী বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র শাওয়াল মাস। সে হিসেবে বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের ওপর ভিত্তি করে সোমবার এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল। তারা জানায়, মঙ্গলবার দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে হিসেবে বুধবার ঈদুল ফিতর পালিত হবে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বার্মিংহাম মেইল বলছে, সরাসরি চাঁদ না দেখে বিশেষ পর্যবেক্ষণ ও হিসাবনিকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এবং তাদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে। এবারের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে সিডনি ও পার্থের জ্যোতির্বিজ্ঞানের তথ্যমতে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে পালিত হয় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বাংলাদেশে আগামী বুধবার বা বৃহস্পতিবার এই ঈদ হতে পারে। আজ সোমবার ঈদের তারিখ ঘোষণা করবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com