শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীনের শাশুড়ির করোনায় মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৪৩ বার

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীনের শাশুড়ি সুরাইয়া আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গত ১ মে শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে সকাল ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যকালে তিনি তিন কন্যা সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, গত ৯ এপ্রিল তাকে উইনথ্রপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কন্যা মাসুদা সাজেদীন ডলি ও পরিবারের সদস্যরা গত ১০ এপ্রিল শেষবারের মত তাকে হাসপাতালে দেখার সুযোগ পান। ঐদিন রাতেই তাকে ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয় এবং ১১ এপ্রিল থেকে মৃত্যু পর্যন্ত তিনি ভেন্টিলেটারেই ছিলেন। নারায়নগঞ্জের চাষাড়ায় বনেদী পরিবারের গৃহবধু ছিলেন সুরাইয়া আহমেদ। তার স্বামী কমরউদ্দীন আহমেদ ছিলেন পৌর কমিশনার। ১৯৯০ সালে স্বামীর মৃত্যু পর থেকেই তিনি নিউইয়র্কে বড় মেয়ের কাছে বসবাস করতেন। তার ৩ মেয়ের ২ জন নিউইয়র্কে আর ১জন ঢাকায় বসবাস করেন। উল্লেখ্য, ফেরদৌস সাজেদীন-এর মাও বাংলাদেশে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু সাথে লড়ছেন বলে মুক্তধারার বিশ্বজিত সাহা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com