শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

চোখের সামনে বিস্ফোরণ, অন্ধ হতে পারতেন কার্তিক!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার

সম্প্রতি মুক্তি পায় কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’। কবীর খান পরিচালিত এই সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন কার্তিক । চরিত্রের জন্য প্রায় ১৮কেজি ওজন কমাতে হয়েছিল। এবার জানালেন সিনেমাটিতে অভিনয়ের সময় কঠিন অভিজ্ঞতার কথা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই সিনেমার শুটিংয়ের সময় অন্ধ হয়ে যেতে পারতেন তিনি। মূলত যুদ্ধের একটি দৃশ্যের মহড়া হচ্ছিল। মহড়ার সময় দৌড়াচ্ছিলেন তিনি। হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। কার্তিক বলেন, আমরা সকলে দৌড়াচ্ছিলাম। ডানদিক দিয়ে দৌড়ে আমায় প্রথম দিকে যেতে হত। নির্দিষ্ট স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ হয়। আমার ডান চোখের সামনে সেই বিস্ফোরণ হয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন।

তিনি জানান, এই বিস্ফোরণ হয়ে যাওয়ার পরেও চোখ খুলতে পারছিলেন না তিনি। বিস্ফোরণের জন্য ডান চোখের মধ্যে ধুলোবালি ও ছাই ঢুকে পড়ে। সৌভাগ্যবশত কোনও ধারাল বস্তু ছিল না বলে চোখে বড় আঘাত পাননি তিনি। তবে এই ঘটনার পর কাজ বন্ধ রাখতে হয়েছিল পুরো টিমকে। একটু সময় বিরতি নিয়ে, চোখ ধুয়ে ও ওষুধ লাগিয়ে ফের সেই দৃশ্যের মহড়া শুরু করেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ই জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলেছে। এই সিনেমায় কার্তিক ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, যশপাল শার্মা ও রাজপাল যাদব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com