শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ভেনেজুয়েলায় নির্বাচনের ফলের বিরুদ্ধে বিক্ষোভ, ব্যাপক সহিংসতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২২৩ বার

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। তাদের দমাতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রবিবার বিতর্কিত এক নির্বাচনে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। গতকাল সোমবার এই প্রত্যাখ্যান করে রাস্তায় নামেন সাধারণ মানুষ। বিরোধী দলের দাবি, এই জয় ঘোষণা বৈধ নয়। বিরোধী নেতা এডমুন্ডো গনজালেজ ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ‘স্বৈরাচারীকে হটাও’ এবং ‘মিরাফ্লোরেসে সবাই’ এর মতো ক্যাপশনসহ ভিড়ের ছবি পোস্ট করেন। এরপর তারা রাজধানী কারাকাসের রাজপথে নেমে আসেন। তারা প্রেসিডেনশিয়াল প্যালেসের দিকে যাওয়ার চেষ্টা করে। একটি সশস্ত্র সামরিক কনভয়তখন প্যালেসের সামনে অবস্থান নেয়।

বিবিসির ফুটেজে দেখা যায়, হাইওয়েজুড়ে টায়ার জ্বলছে এবং বিপুল সংখ্যক মানুষ রাস্তায়, মোটরবাইকে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ছে।

ভিডিও ফুটেজে আরো দেখা গেছে, হাইওয়েতে টায়ার জ্বলছে এবং রাস্তায় বিপুল সংখ্যক মানুষ, মোটরবাইকে থাকা পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com