শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দুর্ঘটনায় আহত হিনা খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার

বলিউড অভিনেত্রী হিনা খান। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে গিয়েই হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হওয়ার ছবি শেয়ার করে হিনা খান লিখেছেন, ‘মালদ্বীপে গিয়ে চোট পেয়েছি।’ ছবিতে দেখা যায়, তার পায়ে আঘাতের চিহ্ন।

জানা যায়, অভিনেত্রী হিনা নাকি মালদ্বীপে বেশ কিছু অ্যাডভেঞ্চার করেছেন। এর কারণেই হয়ত তিনি আহত হয়েছেন বলে অনেকেই ধারণা করছেন। এদিকে তিনি এই আঘাতকে মালদ্বীপের একটি স্মৃতি হিসেবে দেখছেন।

উল্লেখ্য, হিনা খান মূলত ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি কিছু সিনেমাতেও কাজ করেছেন তিনি। তবে, ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫-এর মতো ধারাবাহিক এবং বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩ সহ একাধিক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com