শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কালমেগির আঘাতে ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এগোচ্ছে ভিয়েতনামের দিকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে।এবার মোড় পরিবর্তন করে ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে মধ্যাঞ্চলে আছড়ে পড়ার কথা রয়েছে কালমেগির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন। ভিয়েতনামে এটি আরও শক্তি নিয়ে আঘাত হানবে।

ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে অনেক ভবনের ছাদ উড়ে গেছে, আর মানুষ কাদামাটি সরিয়ে ঘরবাড়ি পরিষ্কার করছেন। ৭১ জনের মৃত্যুর পাশাপাশি ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এখন শক্তি বাড়িয়ে পাশ্ববর্তী ভিয়েতনামের দিকে এগোচ্ছে। এতে সেখানে এক সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে টাইফুন ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com