বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ভারতকে মির্জা ফখরুল: ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় ফারাক্কা ও তিস্তাসহ সকল পানিবণ্টন ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘দাদাগিরি বন্ধ’ করারও দাবি জানান।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও গণসমাবেশ’-এর আগে মহানন্দা রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে ফারাক্কা ইস্যু, তিস্তা এগুলোয় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আমি মনে করি, যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সেই হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত সরকারের সময়ে উল্টো তারা (ভারত) আমাদের চেপে ফেলেছে। সব নিয়ে গেছে, বিনিময়ে আমাদের কিছু দেয়নি। এটা আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের ব্যর্থতা।

বিএনপি নেতা আরও বলেন, আমাদের কমিটমেন্টে আমরা কমিটেট। এটা আমাদের রাজনীতি। এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তবে, আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই।

তিনি বলেন, বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল। এর মধ্যে দিয়ে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com