বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন, ককটেল বিস্ফোরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় অবস্থিত এই শিল্প উদ্যোক্তার প্রধান ফটকের পাশের নামফলকে কিছু দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেন এবং ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ভোর পৌনে পাঁচটার দিকে কিছু দুর্বৃত্ত কারখানার সামনে থাকা নামফলকে অগ্নিসংযোগ করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এদিকে, কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় এক এক্সকাভেটরে (মাটি কাটার যন্ত্র) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে যন্ত্রটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com