বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মেট্রোরেলের কার্ড রিচার্জ ঘরে বসেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার

মেট্রোরেলের যাত্রীদের জন্য এবার আসছে নতুন সুবিধা-আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। ঘরে বসেই র‍্যাপিড বা এমআরটি পাসে টাকা যুক্ত করা যাবে, মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট সেবার মাধ্যমে। এই সেবা চালু হচ্ছে ২৫ নভেম্বর।

ডিটিসিএ সূত্র জানিয়েছে, প্রথমে ডিটিসিএর ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে গিয়ে রিচার্জ করা যাবে। পরে একটি অ্যাপ চালু হলে সেখান থেকেও টাকা রিচার্জ করা যাবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এটি চালু হলে যাত্রীদের সময় বাঁচবে, স্টেশনে ভিড় কমবে, সেবা হবে আরও সহজ।

তবে অনলাইন রিচার্জ করার পরও যাত্রীকে একবার স্টেশনে গিয়ে অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি স্পর্শ করাতে হবে-টাকা হালনাগাদ করার জন্য।

কার্ড রিচার্জের পদ্ধতিতে রয়েছে নির্দিষ্ট ধাপ। প্রথমে নিবন্ধন, এরপর কার্ড নির্বাচন, তারপর অনলাইন পেমেন্ট। টাকা কাটা গেলে, তিন মাসের মধ্যে এভিএম-এ স্পর্শ না করালে টাকা ফেরত যাবে সেই অ্যাকাউন্টে, যদিও ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

এই উদ্যোগ বাস্তবায়ন করছে ডেটাসফট নামের একটি প্রতিষ্ঠান। রাজধানীর ১৬টি স্টেশনে বসানো হবে ৩২টি এভিএম যন্ত্র।

বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন যাতায়াত করেন প্রায় পৌনে পাঁচ লাখ যাত্রী। তাদের মধ্যে ৫৫ শতাংশ ব্যবহার করেন র‍্যাপিড বা এমআরটি পাস। এই কার্ডে যাতায়াতে ১০ শতাংশ ছাড় মেলে।

সেবাটি পুরোপুরি চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠ হবে মেট্রোরেল সার্ভিস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com